প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৫:১৩ এ.এম
গাসিক ৫৭ নং ওয়ার্ড চুরি.ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গতবারের ন্যায় এবার ও নৈশ প্রহরীর উদ্যোগ নিলেন বি এন পি নেতা বি-এম শামীম

-
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে ২১ ই মার্চ ২০২৬ ইং তারিখ রোজ শনিবার রাত ১১ ঘটিকার সময় সুলতান কমিশনার রোডে ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব বি এম শামীম এর নিজস্ব অর্থায়নে নৈশ প্রহরীর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৫৭ নং ওয়ার্ড বি এনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বি এম শামীম এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে এলাকার সার্বিক নিরাপত্তা বিবেচনা করে ৫০ জন নৈশ প্রহরি নিয়োগ দিয়েছেন।
এলাকায় সারেজমিনে গিয়ে দেখা টঙ্গী পূর্ব থানাধিন ৫৭ নং ওয়ার্ডের অলিগলিতে সাদা টি - শার্ট পরিহিত ব্যক্তি মুখে বাসি এবং হাতে লাঠি নিয়ে পুরো এলাকা পাহারা দিচ্ছেন। এই বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এটা এক মহতি উদ্যোগ গত বছরের ন্যায় এবছরও আমরা উপকৃত হব বলে আশা করি। আমাদের এলাকাতে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ এসে বসবাস করেন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতে তারা তাদের পরিবার- পরিজনদের সাথে ঈদ করার জন্য বাড়িতে যায় ফলশ্রুতিতে বাসা বাড়ি এলাকা অনেকটাই ফাঁকা থাকে এই সুযোগে চুরি ছিনতাই ও ডাকাতি বেশি হয় তাই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আরো জানা যায় গত২৪ ই মার্চ রোজ মঙ্গলবার রাতে টঙ্গী বাজার অবস্থিত ভূমি অফিসে রাতে এক চোর কারেন্টের তার চুরি করার সময় নৈশ প্রহরিরা হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।এলাকাবাসী আরো বলেন এলাকায় অনেক নেতৃবৃন্দ আছে এবং ছিল কাউকে আমরা এমন মুহূর্তে উদ্যোগ নিতে আগে কখনো দেখিনি গত বছর আমরা দেখেছিলাম বিএম শামীম ভাইয়ের উদ্যোগ এই বছরও আমরা তারই উদ্যোগ দেখেছি আমরা চাই প্রতিবছর যেন বি এম শামীম ভাই এই মহতি উদ্যোগ বাস্তবায়ন করেন।
এই উদ্যোগের উদ্যোক্তা হলেন ৫৭ নং ওয়ার্ডবাসীর প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫৭ নং ওয়ার্ডের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বি- এম শামীম
তিনি বলেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তাই গতবার আমি আমার নিজের উদ্যোগে এই উদ্যোগ হাতে নিয়েছিলাম এবং গতবারের ন্যায় এবারও আমি আমার নিজের থেকে নিজ উদ্যোগ এই উদ্যোগ হাতে নিয়েছে ভবিষ্যতে এই উদ্যোগ চলমান থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল সব সময় জনগণের কথা চিন্তা করে জনগণের যেন ভালো হয় সেই চিন্তা করে আমরা এই কাজ করবো।
আমরা আমাদের জাতীয়তাবাদীদল বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দ এই কাজে উৎসাহিত করেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবে ইনশাল্লাহ।
স্বত্ব © ২০২৫ || সম্পাদক ও প্রকাশক: ছবি আক্তার