অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরের গাছায় প্রকাশ্যে মাদক কারবার, আতঙ্কে এলাকাবাসী।

*প্রতিবাদে প্রাণনাশের হুমকি, নীরব প্রশাসন ঘিরে প্রশ্ন*গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রমরমা মাদক ও বিদেশি মদের কারবার চললেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের কারণে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দিনের পর দিন প্রকাশ্যে মাদক ও বিদেশি মদের ব্যবসা চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে জীবন বাঁচানোর ভয়ে মুখ খুলতে নারাজ অধিকাংশ এলাকাবাসী।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারকে কেন্দ্র করে মাঝেমধ্যেই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, “দীর্ঘদিন ধরেই এখানে মাদক ব্যবসা চলছে। কয়েকদিন পর পর মাদক নিয়ে নিজেদের মধ্যেই মারামারি হয়। আমরা আতঙ্কে থাকি। কেউ কিছু বলতে গেলেই হুমকি দেয়।”

অভিযোগ রয়েছে, প্রশাসন বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে করে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—সবকিছু দেখেও প্রশাসন কেন নীরব?

সচেতন মহলের দাবি, দ্রুত মাদকবিরোধী অভিযান জোরদার করে জড়িতদের আইনের আওতায় আনা না হলে এই এলাকা আরও বড় অপরাধের ঝুঁকিতে পড়বে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
#
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১০

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১১

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৩

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৪

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৫

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৬

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৭

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৮

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

১৯

শেরপুরে Blood To Save Life-এর নতুন কমিটি অনুমোদন সভাপতি সাইদিক হাসান হৃদয় ও সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া

২০