অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকালে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান ওই শোকজ নোটিশ দেন।

এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ উঠে যে, গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, তিনি গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, এম. মঞ্জুরুল করিম রনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পূর্বে গাজীপুর সদরের সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লাসহ বিভিন্ন এলাকায় শোক সভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার প্রচারণা চালাচ্ছেন। ফেসবুক পেজ দৃষ্টে দেখা যাচ্ছে যে, আপনি বিভিন্ন ধরনের প্রোগামে অংশগ্রহণ করে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন। উক্ত প্রচার প্রচারণার ফেসবুক লিংক, ভিডিও এবং স্ক্রিনশর্ট অত্র কমিটির গোচরীভূত হয়েছে। আপনার এইরূপ প্রচার প্রচারণা সুস্পষ্টভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৩, ১৬, ১৮, ২৭ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘনের সামিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০