অনলাইন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, কয়েকজন আহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষেরঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায়থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকেরাসালদৈ এলাকায় একটি মিছিল বের করেন। কিছুক্ষণ পর একই এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থীরিয়াজুল হান্নানের সমর্থকেরাও মিছিল শুরু করেন।

দুটি মিছিলের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির একটিনির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরেস্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঘটনার জন্য জামায়াত সমর্থিত প্রার্থীকে দায়ী করে বিএনপির প্রার্থী রিয়াজুল হান্নান বলেন, “আমাদের নেতাকর্মীরা ভোটার স্লিপ সংগ্রহ করছিল। এ সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলআমাদের ক্যাম্পের সামনে দিয়ে যায়। কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের কয়েকজন আমাদেরনির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালায় এবং দুজন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। তারাবর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।”

তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। তিনিবলেন, “আমাদের মিছিল শেষ হওয়ার পর কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বিশেষদলের কর্মীরা তাদের রাস্তায় আটকে হুমকি দেয়। পরে আমাদের এক কর্মীর দোকানে ভাঙচুর করাহয়।”

সংঘর্ষের ঘটনার পর সালদৈ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনেরপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০