জেলা প্রশাসক গুমনী আক্তার বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দাফনসহ অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নাটোরের জেলা প্রশাসক মোছা. গুমনী আক্তার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা প্রশাসক গুমনী আক্তার বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দাফনসহ অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন