মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
১ জুন ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে বিলুপ্তির পথে বেতশিল্প, হারাচ্ছে গ্রামীণ অর্থনীতির এক অধ্যায়

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের গ্রামীণ জীবন, অর্থনীতি ও সংস্কৃতির এক সময়কার প্রাণ ছিল ঐতিহ্যবাহী বেত শিল্প। পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে ১৯৮৪ সালে মাদারীপুর জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরও জেলার শিবচর উপজেলার পাঁচ্চর, আলেপুর, দত্তপাড়া, সন্ন্যাসীর চর, উমেদপুর, ভদ্রাসনসহ আশপাশের গ্রামগুলোতে এই শিল্পের ঐতিহ্য বহুদিন ধরে টিকে ছিল। একসময় এসব গ্রামে বেতের শব্দেই মুখর থাকত ঘরবাড়ি ও কর্মশালা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারিগরদের হাতে জন্ম নিত চেয়ার, মোড়া, ঝুড়ি, ডালা, খাটসহ নিত্যপ্রয়োজনীয় অসংখ্য পণ্য।

কিন্তু সময়ের স্রোতে সেই দৃশ্য এখন প্রায় বিলীন। আধুনিকতার ছোঁয়া, প্লাস্টিক ও ফোমের আসবাবপত্রের দাপট, কাঁচামালের সংকট এবং নতুন প্রজন্মের অনাগ্রহে ধীরে ধীরে নিভে যাচ্ছে শত বছরের এই কারিগরি ঐতিহ্য।

স্থানীয় প্রবীণদের স্মৃতিতে এখনো ভেসে ওঠে সেই সোনালি দিনগুলো। তাদের ভাষায়, একসময় গ্রামের শত শত পরিবার বেতশিল্পকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করত। হাটে-বাজারে বেতের তৈরি পণ্যের ছিল আলাদা কদর ও চাহিদা। কিন্তু আজ সেই পরিচিত দৃশ্য শুধু স্মৃতিই হয়ে আছে।

আলেপুরের অভিজ্ঞ বেতশিল্পী মো. আলমগীর হোসেন আক্ষেপ করে বলেন, “আগে সারাবছর কাজের চাপ সামলাতে পারতাম না। এখন মাসে এক-দুইটা অর্ডারও আসে না। কাঁচামাল কিনতে যে টাকা লাগে, সেই দামও পাই না। তাই বাধ্য হয়ে অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছে।

স্থানীয় শিক্ষক মো. কাজী শহিদ বলেন, একসময় শিবচরের বেত শিল্প ছিল আমাদের সংস্কৃতির গর্ব। কিন্তু এখন তরুণরা বিদেশমুখী। কেউ আর এই পেশায় আসতে চায় না। ফলে একটি ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

স্থানীয়দের মতে, নদীভাঙন, কাঁচামালের সংকট, প্রশিক্ষণের অভাব, আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করতে না পারা এবং সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি সব মিলিয়ে এই শিল্প আজ অস্তিত্ব সংকটে পড়েছে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি সংরক্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। স্থানীয়ভাবে বেত শিল্পের উন্নয়ন ও কারিগরদের সহায়তার বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যদি সরকারি-বেসরকারি উদ্যোগে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজাইন উন্নয়ন এবং বাজার সম্প্রসারণ নিশ্চিত করা যায়, তাহলে বেত শিল্প আবারও প্রাণ ফিরে পেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০