অনলাইন ডেস্ক
৭ জুন ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গাজীপুরে আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা হত্যা মামলায় গাজীপুর মহানগরের গাছা থানার পুলিশ আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান পলাশকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান পলাশ গাজীপুর মহানগরের গাছা থানাধীন বাদে কলমেশ্বর এলাকার বাসিন্দা এবং মো. মনির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গাছা থানা শেখ রাসেল শিশু-কিশোর সংগঠনের নেতা ছিলেন। এছাড়া স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং কৃষক দলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হাবিবুর রহমান পলাশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

শনিবার রাতে গাছা থানা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলায় আদালতে পাঠানো হয়।

গাছা থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পলাশের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে হত্যা মামলায় আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

প্রতিবেদক: গাজীপুর প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০