অনলাইন ডেস্ক
২৫ অগাস্ট ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি ওয়েবসাইটে মন্ত্রী-প্রতিমন্ত্রীর এআই জেনারেটেড ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের মন্ত্রী পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দীন স্বপনের পরিবর্তে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্দালিভ রহমান পার্থ।

এরপরই পরিবর্তন আনা হয়েছে সরকারি ওয়েবসাইট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ বেতারে। যেখানে আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের ছবি ছিল তা পরিবর্তন করে আন্দালিভ রহমান পার্থের ছবি বসানো হয়েছে। এছাড়াও সেখানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ছবিও রয়েছে।

তবে এবার ওয়েবসাইটটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে মন্ত্রী-প্রতিমন্ত্রীর এআই জেনারেটেড ছবি ব্যবহার নিয়ে। ওয়েবসাইটে মন্ত্রণালয়টির মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ছবির একটি লোগোকে মার্ক করে নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। যা নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

ছবিতে দেখা যায়, বহুল জনপ্রিয় জেমিনি (কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট) ব্যবহার করে মন্ত্রী-প্রতিমন্ত্রীর ছবি এডিট করে ব্যবহার করা হয়েছে। ছবি দুটিতে জেমিনির লোগো থাকা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা। সরকারের ওয়েবসাইট পরিচালনায় অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ থাকার পরও এরকম অপেশাদার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০