অনলাইন ডেস্ক
২৬ অগাস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

গ্রেপ্তার হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদ

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মহানগরের বাসন থানা এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- হৃদয় আহমেদ রিশাদ (২০) ও মো. সিফাত আহমেদ (২২)।

হৃদয় বাসন থানার ইটাহাটা রঞ্জিতটেক এলাকার আব্দুস সামাদের ছেলে ও সিফাত একই এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাসন থানা এলাকার একটি স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মশাল মিছিল বের করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় আহমেদ রিশাদ ও মো. সিফাত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’গ্রেপ্তার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০