মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এ কমিটিতে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া (তুষার ভূঁইয়া) আহ্বায়ক এবং ইয়াজ্জেম হোসেন রোমান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই কমিটিতে শিবচরের ফেরদৌস খান দুর্জয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষর রয়েছে।

নতুন কমিটিতে আতিকুর রহমান হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. ফরহাদ হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনির হোসেন, রাজু আহমেদ, তুষার সব্যসাচী, বিপ্লব কাজী, হাসিবুল হাসান ও রেজাউল করিম। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন মহসিন ফকির, লায়ন আলমগীর হোসেন, শেখ মাসুদ, রুবেল মাহমুদ, মো. আবেদ আবদুল্লাহ ও মো. হেলাল উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস খান দুর্জয়, নেয়ামত উল্লাহ ও মো. হাসিবুল্লাহ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেরাজুল ইসলাম, মো. বিপ্লব, সোহাগ বেপারী ও ওবায়দুল মোল্লা।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এমডি রাশেদুল ইসলাম মোল্লা, প্রচার সম্পাদক ইকতিয়ার আহমেদ, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল আলম (বাপ্পি মুন্সি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী কনা, নারী বিষয়ক সম্পাদক দিয়া ইসলাম এবং শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আবদুর রহমান মিঠু শিকদার, রাহাত হোসেন, মামুন মাতুব্বর, সূর্য মিয়া মোল্লা, এস.এম. মাহবুবুল হাসান, বিথি আক্তার, মাসুম বিল্লাহ, কামরুল হাসান, শাহিন ভূঁইয়া, মুশফিক রহমান রঞ্জু, জহিরুল ইসলাম, সোহেল সরদার, কিরন আক্তার, মোহাম্মদ আমিনুর রহমান ও মোহাম্মদ বেলাল শাহ মিয়াজী।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিতে সদস্যদের নামের ক্রমকে জ্যেষ্ঠতার ক্রম হিসেবে বিবেচনা করা হবে না। আগামী ছয় মাস নবগঠিত এ কমিটি মাদারীপুর জেলায় এনসিপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন জেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে মাদারীপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় অনুমোদিত নেতৃত্ব ও দায়িত্বশীলদের কাঠামো নির্ধারিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০