admin
১৩ অক্টোবর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে মাদকবিরোধী মানববন্ধন, গ্রেপ্তার ৪ ‘মাদক যুবসমাজকে ধ্বংস করছে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কা’

গাজীপুরের গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ডে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মানববন্ধনে এলাকার বিভিন্ন সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, মাদক একটি বিস্ফোরক সামাজিক সমস্যা। মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে মাদক ব্যবসা চলতে থাকলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যতের ওপর পড়বে।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না; এটি একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা জরুরি।

মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, জয়নুল আবেদীন মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

এ ঘটনায় বাদী গাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধন থেকে বক্তারা এলাকায় মাদক ব্যবসা বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

তাঁদের মতে, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০