
তিনি আরো বলেন, ‘ভালো সিনেমা যেহেতু নাই, নভেম্বর থেকে আমরা হলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লোকসান তো আছেই, তার মধ্যে আবার ভূতুড়ে বিদ্যুৎ বিল। সবকিছু মিলিয়ে সহনশীল পর্যায়ে নেই। আর কত লোকসান দেব? তাই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বর্তমানে উল্কা সিনেমা হলে চলছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। গত শুক্রবার ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত সিনেমাটি। মুক্তির আগে রাজধানীতে ছাদখোলা বাসে প্রচারণা চালিয়ে আলোচনায় আসার চেষ্টা করেছিল ছবিটি। তবে মুক্তির পর দেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমাটির দর্শক উপস্থিতি নিয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে।
শিল্পাঞ্চল গাজীপুরের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা হল। কিন্তু সময়ের সঙ্গে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ সংকুচিত হয়েছে। মাত্র দেড় বছর আগেও জেলায় হাতেগোনা চারটি সিনেমা হল চালু ছিল, যার মধ্যে অন্যতম ছিল উল্কা। এবার সেটিও বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের স্বল্প খরচে বিনোদনের সুযোগ আরও কমে যাবে।
উল্কা বন্ধ হয়ে গেলে গাজীপুরে চালু থাকবে বর্ষা ও ঝুমুর সিনেমা হল। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই দুটি প্রেক্ষাগৃহও বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে। ফলে জেলার অবশিষ্ট সিনেমা হলগুলোর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে।
মন্তব্য করুন