অনলাইন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান সরকার শুধু যারা ভোট দিয়েছেন তাদের নয়; দেশের প্রতিটি নাগরিকের সরকার। কোনো এলাকায় আমাদের দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন, আবার কোনো এলাকায় হননি—এ কারণে উন্নয়ন বণ্টনে বৈষম্য করা হবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র সবার জন্য সমান। দেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে।’

রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে সব ধরনের বিভ্রান্তি দূর করতে হবে।

অতীতে দেখা নেতিবাচক রাজনীতির পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর। আর এই পরিবর্তনের মূল শক্তি দেশের সাধারণ মানুষ।’জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

একইভাবে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তও বরদাস্ত করা হবে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মত ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সর্বস্তরের মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছিলেন। এই ঐতিহাসিক অর্জনকে ঘিরে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দুই-আড়াই বছর আগে এ দেশের ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে।

সেই ঐতিহাসিক দৃশ্যে আমরা দেখেছি, দল, মত ও ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশটিকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। অতীতে যেভাবে আমরা মিলেমিশে বসবাস করেছি, ভবিষ্যতেও শান্তিতে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’

সম্প্রীতির বার্তা, মন্দিরে অনুদান

এর আগে দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী পূজামণ্ডপে প্রবেশ করে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভেচ্ছা জানান।

মন্দির পরিদর্শন শেষে এর সার্বিক উন্নয়ন ও সংস্কারকাজের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। দুর্গোৎসবের আয়োজনে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০