অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ কোটি টাকার মানহানি মামলা সূর্য কুমারের, ফোনে কী কথা হত, প্রকাশ্যে আনলেন খুশি!

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা নেটপ্রভাবী খুশি মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে বার্তা পাঠাতেন। নিয়মিত কথা হত দু’জনের। এর পরই খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করে বসেন ফয়জ়ান আনসারি নামক এক ব্যক্তি। তিনি নিজেকে সূর্যকুমার যাদবের শহর গাজিপুরের বাসিন্দা বলে দাবি করেছেন। এ বার খুশি জানালেন, কী কথা হত তাঁর ও সূর্যকুমারের মধ্যে।

 

এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছিলেন, বিভিন্ন ক্রিকেটারই তাঁকে বার্তা পাঠান। সূর্যকুমারের নাম করে জানিয়েছিলেন, তাঁর থেকে একাধিক বার্তা পেয়েছেন তিনি। সূর্য নাকি নিজে থেকেই বেশ কয়েক বার খুশিকে বার্তা পাঠিয়েছেন। তবে কোনও প্রেমের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছিলেন। এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেটতারকা। যদিও খুশির দাবি, তাঁদের মধ্যে কথা হত। মূলত একে অপরের সঙ্গে মজার মজার কথা বলতেন। সেই কথোপকথনের প্রমাণ আছে কি না প্রশ্ন উঠতেই খুশি বলেন, ‘‘আমি এমন মানুষ নই যে ‘চ্যাট’ ফাঁস করে অন্যের সম্মান নষ্ট করব। শুধু তা-ই নয়, আমি আমার ফোনের চ্যাটও রাখি না। মুছে দিই। তবে আমাদের কথা হত বন্ধুত্বের সম্পর্কের নিরিখে। তার বেশি কিছু নয়।’’ বয়স প্রায় ২৯ বছর। স্নাতক অবধি পড়েছেন মুম্বইয়েই। কলেজে পড়ার সময়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন খুশি। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে। সে ভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর কাড়তে পারেননি। খুশি প্রথম পরিচিতি পান এমটিভি-র একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে।

 

কিন্তু কাঙ্ক্ষিত পরিচিতি যেন পাওয়া হচ্ছিল না খুশির! এর মধ্যে অবশ্য খুশি প্রাপ্তবয়স্ক বেশ কিছু ছবিতে কাজ করা শুরু করে দেন। অভিনেত্রী নিজেই জানান, তাঁর নামের একটি সাইট রয়েছে যেখান থেকে ভালই উপার্জন হয় তাঁর। ব্যক্তিগত ভিডিয়ো কলেও ধরা দেন তিনি। তাঁর জন্য অর্থ দিতে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০