মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈঠার ছন্দে মুখর শিবচর-হাজারো মানুষের উচ্ছ্বাসে জমল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বৈঠার তালে তালে ছুটে চলা লম্বা নৌকা, মাঝিদের উদ্দীপনাময় হাকডাক আর নদীর দুই তীরে হাজারো দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে মাদারীপুরের শিবচর। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ছুত্তর খা কান্দি এলাকার সামনে “এসো সবাই মিলে দেখি” স্লোগানে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের অঞ্চল থেকে একাধিক নৌকা অংশ নেয়। বৈঠার ছন্দে এগিয়ে চলা নৌকাগুলোর প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই তীরে ভিড় করেন নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ঠান্ডু বেপারী, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কিনাই খান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য করিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দর্শক করিম মাদবর বলেন, “অনেকদিন পর এমন নৌকা বাইচ দেখতে পেরে খুব ভালো লাগছে। আগের মতো এখন মাঠে-ঘাটে পানি থাকে না, তাই এমন আয়োজনও কমে গেছে। এই ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

শিক্ষার্থী সোনিয়া বলেন, “ছোট ভাই ও বান্ধবীদের নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। এমন আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

আয়োজকরা জানান, বাংলার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, নৌকা বাইচ এখনও বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মাঝি ও সদস্যদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০