অনলাইন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমে মন ভেঙেছে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ‘৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না।

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি পরিবার ভালোবাসি। আমি চাই— আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই বলে জানান অনন্যা পান্ডে।

এর আগে একাধিক সাক্ষাৎকারে চাঙ্কিকন্যা বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে।

অভিনেত্রী বলেন, আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।

উল্লেখ্য, অভিনেত্রী অনন্যা পান্ডের সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। তার বিপরীতে আছেন সময়ের আলোচিত হিরো কার্তিক আরিয়ান। একসময়ে কার্তিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০