অনলাইন ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দুই বছরের নির্বাসন শেষে দেশে ফিরে হত্যা মামলাসহ তাঁর নামে যেসব অভিযোগ আছে, সেগুলোর বিচারের মোকাবিলা হতে রাজি তিনি।

পাশাপাশি ঘরের মাঠে একটি বিদায়ি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান বাঁহাতি এ অলরাউন্ডার। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব।

বর্তমানে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব। সেখান থেকে ফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘সরকার যদি আমাকে নিশ্চিত করে যে, আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত।’

দুই বছর আগে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব হাসিনার সরকারের পতনের পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর নামে মামলা হলেও সাকিব নিজেকে নির্দোষ দাবি করেন। রয়টার্সকে সাকিব বলেছেন, ‘আমি জানি, আমি কোনো অপরাধ করিনি।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। আর ওই ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ও আওয়ামী লীগের অন্য নেতারা ডিসেম্বর মাসে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান।

সাকিব জানিয়েছেন, তিনিও দ্রুতই দেশে ফিরতে চান। তবে সেটি সম্ভব না হলে, শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে ফেরার চেষ্টা করবেন।

সাকিব বলেছেন, ‘নেত্রী যা বলেন, আমরা সেটাই মেনে চলি। আমি মনে করি, তারা (দেশে ফেরার) বিষয়টি নিয়ে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাঁর (শেখ হাসিনার) দেওয়া নির্দেশনা মেনে চলব।’

গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। ওই ঘটনার পর বাংলাদেশে তার খালি বাড়িতে হামলা হয়। সাকিব বলেন, তিনি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন। তাই এটি নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।

সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় তিনি একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি পুলিশের কাছে চিঠি দিয়েছিলেন। সেখানে তার বিরুদ্ধে করা ‘কথিত মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। তবে কোনো উত্তর পাননি বলে দাবি করেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার আরও জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে আগ্রহী তিনি।

এছাড়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, খুব বেশি সময় অপেক্ষা করতে চান না। সাকিব বলেন, ‘আমি এখনো বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি। ভালো লাগছে, খেলাটা উপভোগ করছি এবং ভালো খেলতেও পারছি। কিন্তু বয়স এখন আমার পক্ষে নেই, তাই (অবসরের জন্য) খুব বেশি অপেক্ষা করতে পারব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০