অনলাইন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পার বাড়িতে আয়করের অভিযান

আইনি জটিলতা থেকে নিস্তার পাচ্ছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিনেত্রী ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এবার অভিনেত্রীর বাড়িতে আয়কর দপ্তরের হানা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পা শেঠির মুম্বাইয়ের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেই তল্লাশি চালানো হয়েছে। বুধবার দাদারে শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দপ্তর তল্লাসি চালায়।

আজ শুক্রবার সকাল থেকে সেই রেস্তোরাঁর পথচলা শুরুর কথা। তার ঠিক আগের দিনই তার বাড়িতে চলল তল্লাশি অভিযান। যদিও এর আগে আইনি জটিলতার মাঝেই অভিনেত্রী ঘোষণা করেছিলেন— মুম্বাইতে তিনি আরও একটি রেস্তোরাঁর সূচনা করতে চলেছেন।

সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা মামলা করেছে শিল্পা ও রাজ দম্পতির  বিরুদ্ধে। সেই মামলার পরেই শিল্পার রেস্তোরাঁ ও বাড়ির তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিজের নতুন রেস্তোরাঁ সম্পর্কে অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন— অপেক্ষা সার্থক হবে। এই রেস্তোরাঁ আমি আমার সংস্কৃতির উৎসকে উৎসর্গ করছি। এখানকার খাবার খেলে বাড়ির কথাই মনে পড়বে। ব্যাস্টিয়নের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোও থাকবে।

 

 

একটি ভিডিও শেয়ার করে নিয়ে শিল্পা আরও লেখেন— রেস্তোরাঁর দরজা খোলার জন্য প্রস্তুত। রান্নাঘরও তৈরি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ রেস্তোরাঁর পথচলা শুরু বলে জানান তিনি। অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পা শেঠি।

সম্প্রতি বিপাকে পড়ে শিল্পার ‘ব্যাস্টিয়ন’ রেস্তোরাঁ বেঙ্গালুরুর শাখায়। নির্ধারিত সময়ের পরও রেস্তোরাঁ খোলা রাখা নিয়ে জটিলতার সূত্রপাত। কর্নাটক রাজ্য সরকারের তরফে পাব-রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বন্ধ করে দেওয়াই নিয়ম। কিন্তু সেই নিয়ম আগ্রাহ্য করে ‘ব্যাস্টিয়ন’ কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০