অনলাইন ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রস্তুতি নিয়েও কেন ইউক্রেনে হামলা করেনি ইরান, কারণ কী?

ইউক্রেনে হামলা চালানোর সব প্রস্তুতি নিয়েছিল ইরান। কিন্তু এরপরও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেশটি। দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, কিয়েভের পক্ষ থেকে ‘ক্ষমা চাওয়ার’ পরই হামলা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ বিষয়ে ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি-এর শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু পরে অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

রেজায়ি বলেন, হরমুজ প্রণালিতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক করিডোর চালু হতে দেবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ অবৈধ পথ ব্যবহার করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

তার দাবি, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ওয়াশিংটনের সামরিক লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে।

গত ২৫ জুলাই ইরান অভিযোগ করেছিল, ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে একজন নাবিক নিহত হন।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই করে। তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে গেলে দুই দেশ প্রায় দুই সপ্তাহ ধরে আবারও পাল্টাপাল্টি হামলা চালায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০