আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোদিকে চ্যালেঞ্জ রাহুলের, গ্রেফতার করতে বললেন সবাইকে

ভারতের তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেছেন, যত পুলিশই মোতায়েন করা হোক কিংবা যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক, আন্দোলনকারীরা পিছু হটবেন না।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন রাহুল গান্ধী।

বার্তায় তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তিনি। তাঁর দাবি, প্রতিপক্ষকে তিনি ভেতর থেকে চেনেন। এদের প্রধান বৈশিষ্ট্য কাপুরুষতা বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী আরও বলেন, নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ওপর চাপ ক্রমেই বাড়ছে। তাঁদের ঘিরে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে রাহুল বলেন, ইচ্ছামতো পুলিশ মোতায়েন করা হোক—১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন থামবে না। তাঁকেসহ সবাইকে গ্রেপ্তার করার চ্যালেঞ্জও জানান তিনি।

কংগ্রেস নেতা বলেন, তাঁরা সংবিধান রক্ষা করবেন এবং ভারতের জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখবেন। গত ১০ থেকে ১৫ বছরে দেশের সঙ্গে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি ঠেকানোর অঙ্গীকারও করেন তিনি।

ভারতের তরুণদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, তাঁদের নিয়ে তিনি গর্বিত এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও সংবিধানের ওপর আঘাত হানছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের পরাজিত করতে তাঁরা কাজ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০