অনলাইন ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেস্টার ছেড়ে নতুন ক্লাবে যোগ দিচ্ছেন হামজা!

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে ইউরোপীয় ফুটবলে। আজারবাইজানের শীর্ষ সারির সংবাদমাধ্যম ‘অফসাইডপ্লাসডটএজেড’-এর খবর অনুযায়ী, ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে আজারবাইজানি ক্লাব সাবাহ এফসিতে যোগ দিচ্ছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

তবে চুক্তির বিষয়ে এখন পর্যন্ত লেস্টার সিটি বা সাবাহ এফসি—কোনো ক্লাবের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক দেওয়া হয়নি।

আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইড প্লাস জানিয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে হামজাকে দলে নিতে কাজ করছে সাবাহ এফসি। যদিও সম্ভাব্য এ দলবদল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লেস্টার সিটি কিংবা সাবাহ—দুই ক্লাবের কেউই।

দলবদলটি সম্পন্ন হলে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলার সুযোগ পেতে পারেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। চলতি মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে সাবাহ এফসি। প্রথম দুই ধাপ সফলভাবে পেরিয়ে দলটি আজ তৃতীয় বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে।

ক্যারিয়ারের বড় একটি অর্জন হিসেবে ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন হামজা। দীর্ঘদিন ধরেই ইংলিশ ক্লাবটির হয়ে খেললেও সাম্প্রতিক সময়ে নিয়মিত একাদশে জায়গা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে উঠেছে। ফলে নতুন মৌসুমে ধারে অন্য কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা চলছে।

এখন দেখার বিষয়, আলোচনার পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় কি না। সেটি হলে নতুন মৌসুমে ইউরোপীয় মঞ্চে সাবাহ এফসির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০