অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। অথচ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না, খেললে কোথায় খেলবে- এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। এর মধ্যে রোববার (১৮ জানুয়ারি) সংবাদ বের হয়, আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সোমবার (১৯ জানুয়ারি) ৩৬ সেকেন্ডের সংবাদ সম্মেলনে এটি অস্বীকার করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হুসাইন জানিয়েছেন, আইসিসি বিসিবিকে কোনো ডেডলাইন দেয়নি।

সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন আমজাদ। সেখানে তিনি বলেন, ‘গত শনিবার (১৭ জানুয়ারি) আইসিসির একজন প্রতিনিধি আসেন। তার সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে তথ্য, আমরা বলেছি (ভারতের) ওই ভেন্যুতে খেলতে অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করা হয়েছে।’

আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বিস্তারিত আলোচনা হয় জানিয়ে আমজাদ বলেন, ‘ওনারা তখন আমাদের বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে ওনারা কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধু বলেছেন যে আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০