মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২০ মার্চ ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনে এসএসসি ২০১১ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী

বন্ধুত্ব সময়ের ব্যবধানে ম্লান হয় না এই বার্তাকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের এসএসসি ২০১১ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী।

বৃহস্পতিবার (২৯ রমজান) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা স্মৃতিচারণে মেতে ওঠেন এবং পুরোনো দিনের গল্পে ফিরে যান স্কুল জীবনের সোনালি সময়ে।

সকাল থেকেই আয়োজন সফল করতে প্যান্ডেল নির্মাণ, বাজার ও রান্নাবান্নায় ব্যস্ত ছিলেন আয়োজকরা। এ কাজে সক্রিয় ভূমিকা রাখেন আবুল বাশার ও রাজন আহমেদসহ আরও অনেকে। ব্যস্ততার মধ্যেও সবার মাঝে ছিল আনন্দঘন পরিবেশ।

রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেই ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। বিভিন্ন ধর্মের সহপাঠীদের উপস্থিতি আয়োজনকে আরও সৌহার্দ্যপূর্ণ করে তোলে।

মোনাজাত পরিচালনা করেন আবুবক্কর সিদ্দিকী। এতে প্রাক্তন শিক্ষক, সহপাঠী এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

ইফতারের আগে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

ইফতারের পর অংশগ্রহণকারীরা কুশল বিনিময়, ছবি তোলা ও আড্ডায় সময় কাটান। দীর্ঘদিন পর এমন মিলনমেলা সবার মধ্যে আনন্দ ও নস্টালজিয়ার আবহ তৈরি করে।

একই দিনে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও ছোট-বড় পরিসরে ইফতার ও পুনর্মিলনীর আয়োজন করেন। ফলে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অংশগ্রহণকারী শিক্ষার্থী তৌকির খান জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিবছর এমন আয়োজন করা হয়, যাতে সবাই সহজে অংশ নিতে পারেন। আয়োজকদের মতে, বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০