অনলাইন ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ নিয়ে নেইমার যে বার্তা দিলেন

ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। সান্তোসে থাকবেন, নতুন ক্লাবে যোগ দেবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন সব প্রশ্নের উত্তর দিতে তিনি অপেক্ষা করতে চান চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি রয়েছে এবং সেই চুক্তির পূর্ণ সম্মান রাখতে চান তিনি।

নেইমার বলেন, আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো ভাবিনি, তবে কত দিন খেলতে পারব সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তি শেষ করতে চাই এবং এরপর সিদ্ধান্ত নেব এখানেই থাকব, অন্য কোথাও যাব, নাকি খেলা ছেড়ে দেব।

তিনি আরও জানান, আপাতত ভবিষ্যতের চেয়ে বর্তমানেই মনোযোগ দিতে চান। তার ভাষায়, ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে বড় বিষয় হলো, এখন আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি।

এদিকে আজ বেলেমে গিয়ে সান্তোস দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই দলটির। ম্যাচটির জন্য নিজেকে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মজার ছলে সংবাদমাধ্যমকে নিয়েও মন্তব্য করেন নেইমার। তিনি বলেন, সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বেরিয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে সাহায্য করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০