মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালি যাওয়ার স্বপ্ন ভেঙে লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেল শিবচরের যুবকের

ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার যুবক ইকবাল মাদবর (২৫)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হয় দুঃস্বপ্নে। মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত ইকবাল মাদবর শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের সাগর মাদবর ও কামরুল মাদবর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ইকবালকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করেন। এ জন্য দালাল চক্রের হাতে প্রায় ২০ লাখ টাকা তুলে দেয় পরিবার। কিন্তু ইতালির পরিবর্তে তাকে লিবিয়ায় নিয়ে একটি চক্রের কাছে আটকে রাখা হয়।

স্বজনদের অভিযোগ, সেখানে ইকবালের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে আরও ১২ লাখ টাকা দাবি করা হয়। পরিবারের লোকজন ধারদেনা করে ৮ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ৪ লাখ টাকা দিতে না পারায় নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে ইকবালের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় অভিযুক্ত সাগর মাদবর ও কামরুল মাদবরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০