admin
১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন অধরাই রইল, সৈয়দপুরে শিবচরের তানভীরের খণ্ডিত মরদেহ উদ্ধার

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন অধরাই রইল মাদারীপুরের শিবচরের মীর তানভীর আহমেদের (৩১)। ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এই তরুণের খণ্ডিত মরদেহ নীলফামারীর সৈয়দপুর এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়ায় ঘটনাটি ট্রেন দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

মীর তানভীর আহমেদ শিবচর উপজেলার কাদিরপুর  ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার মীর বজলুর রশিদের ছেলে। তিনি দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ফার্ম সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে পঞ্চগড়ে বদলি করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে তানভীরের মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নীলফামারীর সৈয়দপুর এলাকার রেললাইনের পাশে তাঁর খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। তাঁদের দাবি, তানভীরের মোবাইল ফোন ও মানিব্যাগ তাঁর অফিসেই পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ আরও বেড়েছে।

স্বজনদের ভাষ্য, স্থানীয়রা গতকাল রাতে রেললাইনের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেলেও তাঁরা বিষয়টি জানতে পারেন আজ দুপুর ১২টার দিকে। মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়ায় এটি নিছক ট্রেন দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্বজনরা আরও জানান, তানভীর বর্তমান চাকরি থেকে পদত্যাগ করে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি ক্যাডারে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন কর্মজীবন শুরুর আগমুহূর্তে তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

পরিবারের দাবি, মরদেহের অবস্থা দেখে ঘটনাটি স্বাভাবিক রেল দুর্ঘটনা বলে তাঁদের মনে হচ্ছে না। তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, মৃত্যুর কারণ নিশ্চিত করা এবং কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে মীর তানভীর আহমেদ ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাঁকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ছিল নানা প্রত্যাশা। বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু করার আগেই তাঁর মর্মান্তিক মৃত্যুতে শিবচরসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এটি নিছক ট্রেন দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা

১

গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

২

মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক

৩

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৪

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা

৫

শুধু ভোট দাতাদের নয়, এ সরকার দেশের প্রতিটি নাগরিকের সরকার

৬

নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

৮

গাজীপুরের গাছায় ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তুষারের বিরুদ্ধে

৯

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

১০

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

১১

১৪ চোরাই মোটরসাইকেল ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

১২

সন্তান বিক্রি করে অপহরণের মিথ্যা দাবি, ভারতে গ্রেপ্তার ৫

১৩

‘গুজব’ বলার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন ইশরাক

১৪

মাগুরায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত সাংবাদিক

১৫

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

১৬

জামায়াত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

১৭

‎গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

১৮

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

১৯

বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই, ন্যায়বিচার চান রুবেল

২০