মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৪ অগাস্ট ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের ফল প্রকাশের পরই প্রতারণার ফাঁদ, নম্বর প্রকাশ নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষায় উত্তীর্ণদের মুঠোফোন নম্বর প্রকাশের পর প্রতারণার অভিযোগ উঠেছে। ফলাফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই অপরিচিত নম্বর থেকে ফোন করে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয় দেওয়া হচ্ছে। এরপর উত্তীর্ণ ব্যক্তিদের কাছে ব্যাংক হিসাব, ব্যক্তিগত তথ্য ও গুগল ভেরিফিকেশন কোড চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইতোমধ্যে একজনের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগও উঠেছে। এতে ফলাফল প্রকাশের সময় উত্তীর্ণদের ব্যক্তিগত মুঠোফোন নম্বর প্রকাশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা।

ফ্যামিলি কার্ডসংক্রান্ত তথ্য সংগ্রহকারী নিয়োগের পরীক্ষা গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট ফলাফল প্রকাশ করা হয়। অভিযোগ রয়েছে, ফলাফলের সঙ্গে উত্তীর্ণদের মুঠোফোন নম্বরও প্রকাশ করা হয়। এরপর থেকেই শুরু হয় অপরিচিত নম্বর থেকে ফোন আসা।

সুমিত মালো নামে এক উত্তীর্ণ ব্যক্তি জানান, কয়েক দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজেকে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। বিভিন্ন তথ্য নেওয়ার পর তার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও প্রবেশের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

বহেরাতলা উত্তর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে উত্তীর্ণ রিতা আক্তার বলেন, ‘অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়, নিয়োগ পাওয়ায় আমাকে ১০ হাজার টাকা দেওয়া হবে। এ জন্য ব্যাংক হিসাবের নম্বর চাওয়া হয়। সন্দেহ হওয়ায় আমি সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করি। পরে জানতে পারি, এটি প্রতারক চক্রের কাজ।’

আরেক উত্তীর্ণ শাহ আলম বলেন, ‘আমাকে গুগল ভেরিফিকেশন কোড দিতে বলা হয়েছিল। আমি কোনো কোড দিইনি। বলেছি, আগে সমাজসেবা অফিসে গিয়ে বিষয়টি নিশ্চিত হব।’

শিবচর উপজেলা সহকারী প্রোগ্রামার (এপি) সজীব চৌধুরী বলেন, রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এভাবে প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ছড়িয়ে পড়ায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এভাবে ব্যক্তিগত মুঠোফোন নম্বর প্রকাশ করা উচিত হয়নি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘ফ্যামিলি কার্ডসংক্রান্ত এমন বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। সমাজসেবা কার্যালয়ের লোকজন সরাসরি এসে তথ্য সংগ্রহ করবেন।’

তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সবাইকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসতে হবে। কেউ প্রতারণার শিকার হলে সরাসরি অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০