মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৮ অগাস্ট ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

মেধা, সাফল্য আর স্বপ্নকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছিল মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর। পাঁচ্চর ক্লাস্টারের অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১৭ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সংবর্ধনা। শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতেই এ আয়োজন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠান চলে দুপুর ১২টা পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা বিদ্যালয়ের হাজি শরিয়তউল্লাহ কক্ষে স্থাপিত ‘সততা স্টোর’ ফিতা কেটে উদ্বোধন করেন। পরে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ করেন।

পাঁচ্চর ক্লাস্টারে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীর মধ্যে ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন, ৩৮ নম্বর পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, ৩৫ নম্বর বন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, ১৩২ নম্বর আব্দুল করিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন এবং ৩৭ নম্বর হোগলান মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যদাতুন নেছা রূপা, ইউআরসি ইন্সট্রাক্টর এস.এম. আমিন উদ্দিন মিয়া এবং শিবচর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

অনুষ্ঠানে পাঁচ্চর ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি অর্জনকারী ১৭ শিক্ষার্থীকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যদাতুন নেছা রূপা বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায়ও গড়ে উঠতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম মিয়া বলেন, “আমি ১৯৯৮ সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। তখন বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ছিল না। তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি প্রয়াত হাসিব উদ্দিন আহমদ (সেয়েব মিয়া) এর সহযোগিতায় বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করি। পরে বিভিন্ন অভিভাবকের সহযোগিতায় বিদ্যালয়ে ফ্যানের ব্যবস্থাও করা হয়। এরপর থেকে ২০২৬ সাল পর্যন্ত এমন কোনো বছর নেই, যে বছর আমাদের বিদ্যালয় থেকে বৃত্তি পায়নি। শুধু করোনার কারণে চার বছর বৃত্তি পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থীরা অংশ নিতে পারেনি।”

তিনি আরও বলেন, “এবার আমাদের বিদ্যালয় শিবচর থানার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনের পেছনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। এ জন্য আমি বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানাই।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা বলেন, “আপনাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। তাদের পেছনে আপনারা সময় ও শ্রম দিন। তারাই একদিন দেশের সম্পদে পরিণত হবে। সন্তানদের অল্প বয়সে অসৎ পথে লিবিয়া দিয়ে ইটালির পথে ঠেলে না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। অল্প বয়সে সন্তানদের বিদেশে পাঠানোর চিন্তা না করে তাদের ভবিষ্যৎ গঠনে মনোযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ পরিবর্তনে শিক্ষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব, প্রশাসনে ইউএনও, ডিসি, ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই গ্রামের সন্তান। তারা গ্রাম থেকেই লেখাপড়া করে নিজেদের যোগ্যতায় গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। তাই আমি চাই, এই বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও ভবিষ্যতে এসপি, ডিসি, ডিআইজি, সচিবসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মতো যোগ্য মানুষ তৈরি হবে।”

সাঈদ উদ্দিন আহমেদ হানজালা আরও বলেন, “আমি শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয়, বাহাদুরপুরের একজন সন্তান হিসেবে বলতে চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমার পক্ষ থেকে তা করার চেষ্টা করব।”

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ.আর.এম. ওয়ায়েয বলেন, “আমাদের বিদ্যালয়ের ৮ জনসহ পাঁচ্চর ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের আরও ৯ জন, মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে এটি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোমাদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা কাজ করে যাব।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করা, তাদের মেধা ও অর্জনের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০