
উপজেলায় অবৈধভাবে খুচরা দোকানে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার কাদিরপুর, কুতুবপুর,নদীর পাড়, সীমানা এলাকায় একাধিক দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এটি ছিল সতর্কতামূলক পদক্ষেপ; তবে ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে কারাদণ্ডও নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও অবৈধ জ্বালানি বাণিজ্য রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন