
গাজীপুর গাছায় থানার ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকুর এলাকায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১০টা) গাজীপুর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠপাড়া প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩৮ নম্বর ওয়ার্ডের বাহার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক পদে দেবনাথ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, বিশিষ্ট শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দিকুর রহমান (হাজী মুসা)। এছাড়াও কর্মসূচিতে গাছা থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন বলেন, সমাজের অনেক যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছে, যা জাতির জন্য মারাত্মক হুমকি। তিনি তাদেরকে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, আসক্তদের সঙ্গে দুর্ব্যবহার না করে সহমর্মিতার মাধ্যমে বোঝিয়ে সুপথে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তারা যেন এই অবৈধ কার্যক্রম পরিহার করে সৎ ও ভালো পেশায় যুক্ত হন। প্রয়োজনে তিনি তাদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।
আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন