অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্য বিরোধী নেতা যৌন হয়রানির অভিযোগে আটক

৪ শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগের প্রধান শিক্ষক আটক

গাজীপুরে শ্রম কল্যাণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুরের খাইলকুরে শ্রম কল্যাণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে স্কুলে পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফল প্রকাশ অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় কয়েকজন স্কুল প্রাঙ্গণে প্রবেশ করলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ প্রধান শিক্ষক আরিফের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। অভিভাবকদের অভিযোগ, আরিফ বিভিন্ন সময়ে ছাত্রীদের নানা উপায়ে যৌন হয়রানি করতেন এবং অসামাজিক কার্যকলাপে জড়াতে চাপ দিতেন। ঘটনায় অন্তত চারজন শিক্ষার্থী সরাসরি যৌন হয়রানির অভিযোগ করেছে বলে জানা গেছে। অভিযোগকারীরা আরও জানান, তার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তিনি শুধুমাত্র শিক্ষার্থী বা অভিভাবক নন — স্কুলের অন্যান্য শিক্ষকদেরও বিভিন্ন ধরনের হুমকি দিতেন এবং চাকরি হারানোর ভয় দেখাতেন। এ ছাড়া অভিযোগ রয়েছে, তার প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, স্কুল থেকে বহিষ্কার এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে মামলার ভয় দেখানো হতো। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও ভয়ভীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। জানা গেছে, খাইলকুর শ্রম কল্যাণ স্কুলটি হান্নান গ্রুপের অর্থায়নে পরিচালিত হয়। প্রধান শিক্ষক আরিফ নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা’ বলে পরিচয় দিলেও যাচাই করে তার সঙ্গে ওই সংগঠনের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষক আরিফকে পুলিশ হেফাজতে নেয়। অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০