অনলাইন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর বোর্ড বাজারে ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগ মাদক ব্যবসায়ী মুকুলের বিরুদ্ধে

গাজীপুরের বোর্ড বাজারের মেম্বার মার্কেট এলাকায় জনৈক আবু মুন্সির বাড়িতে হামলা ও লুট পাটের ঘটনা ঘটেছে।

সরেজমিনে জানা যায়, নগরীর গাছা থানার মেম্বার মার্কেট এলাকায় আবু মুন্সির বাড়িতে ১৫ মার্চ ইফতারের পর পর স্থানীয় ছিনতাইকারী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মজিবর খান মেম্বারের ছেলে মুকুল খান ওরফে হাজি মুকুল (৩৫)একদল সন্ত্রাসী সহ এলাকায় ঢুকে আবু মুন্সির ভাড়াটিয়া দোকানে বসে থাকা ভিআইপি গাড়ির হেল্পার আলামিনের কাছ থেকে মোবাইল ও নগদ ২৫০০ টাকা ছিনিয়ে নেয়।এ সময় আলামিনকে গলায় চেপে ধরে তারা উপর্যপুরি কিল ঘুষি ও লাথি মারে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে সন্ত্রাসীরা একই বাড়ির ভাড়াটিয়া শামীমের ঘরে জোরপূর্ব প্রবেশ করে।সেখানে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।এ সময় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা এগিয়ে এলে তাদেরকেও সন্ত্রাসীরা মেরে জখম করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা এই প্রতিবেদককে জানায় মুকুল হাজি এলাকার চিহ্নিত সন্ত্রাসী।সে একটি সন্ত্রাসী বাহিনী ঘরে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।এলাকার ছিনতাই, চুরি, রাহাজানি, চাঁদাবাজি সহ না না অভিযোগ রয়েছে মুকুল হাজির বিরুদ্ধে।
এলাকাশ বসবাসরত অধিকাংশ মানুষ ভাড়াটিয়া অথবা বহিরাগতম কিংবা অন্য এলাকা থেকে এখানে এসে বাড়ি করেছে।তারা ভয়ে এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।
এলাকাটি শিল্পোন্নত হওয়ায় এখানে অনেক শ্রমিকরা বসবাস করে।এসকল শ্রমিকরা রাতে ডিউটি থেকে বাড়ি ফেরার সময় প্রায় চুরি ছিনতাইয়ের শিকার হন।এতসব নির্যাতিত হওয়ার পরেও সন্ত্রাসীদের ভয়ে তারা অনেক সময় মুখ খোলার সাহস পায় না।
এমন একটি জনবহুল এলাকায় ইফতারের পর পর শত শত মানুষের সামনে প্রকাশ্যে মারধর করে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা সত্যিই উদ্বেগ জনক।এলাকাবাসী দ্রুত এ সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
তারা মনে করেন প্রশাসন চাইলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা যাতে নিরাপদ থাকতে পারেন প্রশাসনের নিকট এমনটাই প্রত্যাশা তাদের।
এ বিষয়ে জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন,ঘটনাটি আমি শুনেছি লিখিত অভিযোগের ভিত্তিতে সুস্থ তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১০

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১১

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৩

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৪

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৫

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৬

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৭

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৮

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

১৯

শেরপুরে Blood To Save Life-এর নতুন কমিটি অনুমোদন সভাপতি সাইদিক হাসান হৃদয় ও সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া

২০