
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল ২০২৬) পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন এসআই এখলাছউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ সালমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
একই দিনে এসআই মামুনূর রশীদের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ মো. শেখ ফরিদ সোহেল (৩৮) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকেও আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, এএসআই শহীদুলের নেতৃত্বে পরিচালিত অপর একটি অভিযানে ২৫ পিস হেরোইনসহ দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন