

গাজীপুরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাক্কালে আগাম প্রচারণায় নেমেছেন টঙ্গী পূর্ব থানার যুবদলের আহবায়ক মোঃ আকবর হোসেন ফারুক।
যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তিনি নিজেকে সম্ভাব্য গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে তুলে ধরে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। মোঃ আকবর হোসেন ফারুক গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক মন্ত্রী, সাবেক
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, মরহুম অধ্যাপক এম এ মান্নান স্যারের স্নেহভাজন ও গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য এম মনজুরুল করিম রনির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। আকবর হোসেন ফারুকের পিতা মরহুম আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ মিয়া টঙ্গী পৌরসভার সাবেক ২ নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা কমিশনার ছিলেন। এছাড়াও টঙ্গীস্হ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেনএবং টঙ্গী মেইল গেইট কো অপারেটিব মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আকবর হোসেন ফারুক তিনি ছাত্রদল, যুবদল এবং বিএনপির রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বিএনপির রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকায় বহু রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন, দীর্ঘদিন যাবৎ জেল খেটেছেন এর পাশাপাশি বর্তমানে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক হিসেবে ও এলাকার মানুষের কাছে পরিচিতি অর্জন করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে মোঃ আকবর হোসেন ফারুক গাজীপুরের ৫৬ নং ওয়ার্ডে সভা-সমাবেশ, পথসভা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসব কর্মসূচিতে তিনি নাগরিক সমস্যা সমাধান, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি ঘোষণা করেছেন, যদি তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ডের নির্বাচিত হন, তবে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান প্রসার, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ড্রেন ও কালবাট নির্মাণের কাজের অঙ্গীকার করবেন। তাঁর সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার প্রচারণাকে শক্তিশালী করছেন। মোঃ আকবর হোসেন ফারুক নেতৃত্বাধীন এই কার্যক্রম স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে সরবতা সৃষ্টি করেছে এবং মানুষ জনের দৃষ্টি আকর্ষণ করছে।
তবে তফসিল ঘোষণার আগেই এই ধরনের প্রচারণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরোধী নেতারা মনে করছেন, এটি নির্বাচনী আচরণ বিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। অন্যদিকে, মোঃ আকবর হোসেন ফারুকের সমর্থকরা দাবি করছেন, এটি শুধুই জনসংযোগ কার্যক্রম, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা নয়। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এমন কর্মকাণ্ড রাজনৈতিক প্রভাব তৈরি করতে কার্যকর হতে পারে, তবে নির্বাচন কমিশনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ন্ত্রণের আওতায় থাকছে।
এর ফলে গাজীপুরে আসন্ন নির্বাচনের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে, যেখানে আকবর হোসেন ফারুকের সক্রিয় উপস্থিতি এবং জনসংযোগ কার্যক্রম প্রভাব ফেলতে পারে ভোটারদের মনোভাবের ওপর। নির্বাচনী জটিলতার মধ্যে তাঁর এই আগাম প্রচারণা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে এবং এলাকার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।
মন্তব্য করুন