মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
১৪ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের উদ্যোগে শিবচরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি, স্বস্তি স্বল্প আয়ের মানুষের

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ। মাত্র ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক সাড়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শিবচর উপজেলা পরিষদের গেটের সামনে অস্থায়ী এ মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান।

জানা গেছে, ঈদ উপলক্ষে ৫ দিনব্যাপী এই কার্যক্রম চলবে। প্রতিদিন প্রায় ২০০ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৬৫০ টাকা দরে। তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতি ক্রেতাকে সর্বোচ্চ ২ কেজি মাংস দেওয়া হচ্ছে।

সুলভ মূল্যে মাংস কিনতে ভোর থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। চাহিদা বেশি থাকায় অনেক সময় দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই পুরো মাংস বিক্রি শেষ হয়ে যাচ্ছে।

মাংস কিনতে আসা ক্রেতারা জানান, বাজারে গরুর মাংসের দাম অনেক বেশি হওয়ায় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে। সেখানে ৬৫০ টাকায় মাংস কিনতে পারা ঈদের আগে বড় স্বস্তি এনে দিয়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান বলেন, প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সরকারের ভর্তুকির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে ঈদের সময় স্বল্প আয়ের মানুষের কিছুটা হলেও স্বস্তি আসবে বলে আমরা আশা করছি।

ঈদকে সামনে রেখে প্রশাসনের এই উদ্যোগে দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটেছে, এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি-লুটপাটের অভিযোগ, ওসিসহ পুলিশের ৪ কর্মকর্তার নামে মামলা

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ কারাবন্দীর মুক্তির দাবি

কামাল উদ্দিনের পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রুবেল খান

সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুরের বিএনপি নেতা কামাল উদ্দিন

গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাজীপুরের গাছা বিএনপি নেতা কামাল এর নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি

ত্রিশালে জনবান্ধব ওসি ফিরোজকে সরিয়ে ফের ওসি মনসুরের আগমনে এলাকায় সমালোচনার ঝড়!

১০

খাল খনন হলেই ফিরবে মাছ, বদলাবে শিবচরের জেলেদের ভাগ্য

১১

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাউল শিল্পী শাহীন দেওয়ান ।

১২

মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের হাত থেকে বেরিয়েই ন্যায় বিচারের দাবী ফারজানার।

১৩

শিবচরে ৪৯ লাখ টাকায় যুবককে লিবিয়ায় বিক্রি- প্রতারক চক্রের ১ সদস্য গ্রেপ্তার

১৪

গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

১৫

গাজীপুরের গাছায় ৭০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গৌতম গ্রেপ্তার

১৬

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৭

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে হিরো আলম  

১৮

গাজীপুরে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দিলেন আকবর হোসেন ফারুক । চালাচ্ছেন নির্বাচনী প্রচারণ।

১৯

গাজীপুরে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দিলেন আকবর হোসেন ফারুক । চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা

২০