মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৯ মার্চ ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে যোগদানের ৪ দিনেই ওসি প্রত্যাহার

মাদারীপুরের শিবচর থানায় যোগদানের মাত্র চার দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই এই প্রত্যাহারের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ওসি আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে দীর্ঘদিন শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তার আকস্মিক প্রত্যাহার ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি-লুটপাটের অভিযোগ, ওসিসহ পুলিশের ৪ কর্মকর্তার নামে মামলা

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ কারাবন্দীর মুক্তির দাবি

কামাল উদ্দিনের পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রুবেল খান

সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুরের বিএনপি নেতা কামাল উদ্দিন

গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাজীপুরের গাছা বিএনপি নেতা কামাল এর নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি

ত্রিশালে জনবান্ধব ওসি ফিরোজকে সরিয়ে ফের ওসি মনসুরের আগমনে এলাকায় সমালোচনার ঝড়!

১০

খাল খনন হলেই ফিরবে মাছ, বদলাবে শিবচরের জেলেদের ভাগ্য

১১

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাউল শিল্পী শাহীন দেওয়ান ।

১২

মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের হাত থেকে বেরিয়েই ন্যায় বিচারের দাবী ফারজানার।

১৩

শিবচরে ৪৯ লাখ টাকায় যুবককে লিবিয়ায় বিক্রি- প্রতারক চক্রের ১ সদস্য গ্রেপ্তার

১৪

গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

১৫

গাজীপুরের গাছায় ৭০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গৌতম গ্রেপ্তার

১৬

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৭

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে হিরো আলম  

১৮

গাজীপুরে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দিলেন আকবর হোসেন ফারুক । চালাচ্ছেন নির্বাচনী প্রচারণ।

১৯

গাজীপুরে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দিলেন আকবর হোসেন ফারুক । চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা

২০