
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের শিবচর ও পাঁচ্চরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। ক্যাম্পে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শতাধিক সাধারণ মানুষ।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিবচর ওয়ালটন প্লাজার ম্যানেজার ওমর ফারুক জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ১০০ জনেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। তিনি বলেন, “ওয়ালটন শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সমাজের কল্যাণেও কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক ডা. আফসানা আক্তার উষা বলেন, “গ্রামাঞ্চলের অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। ওয়ালটনের এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। আজ যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের অধিকাংশই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর জয়েন্টের ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্বে বয়সীদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা গেছে।
তিনি আরও বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অন্যান্য প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান ব্যক্তিরাও চাইলে সাধারণ মানুষের কল্যাণে এমন উদ্যোগ নিতে পারেন।
মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ওয়ালটনের বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যও প্রদর্শন করা হয়। ক্যাম্পে আসা দর্শনার্থীরা চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি ওয়ালটনের নতুন ও জনপ্রিয় পণ্যগুলো ঘুরে দেখেন এবং সেগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারেন। এতে চিকিৎসাসেবার পাশাপাশি পণ্য প্রদর্শনীও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর শাখার ম্যানেজার ওমর ফারুক এবং পাঁচ্চর শাখার ম্যানেজার জয়ন্ত কুমার বিশ্বাস। তারা উভয়েই জানান, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে স্থানীয় বাসিন্দারা ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হলে অনেক মানুষ উপকৃত হবেন।
স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ওয়ালটনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এটি সমাজসেবামূলক কার্যক্রমের একটি উজ্জ্বল উদাহরণ।
মন্তব্য করুন