অনলাইন ডেস্ক
১০ মে ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া চক্রসহ গাছায় একাধিক অপরাধে পুলিশের অভিযান আটক ৫

গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে অনলাইন জুয়া, মাদক ও ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১০ মে ২০২৬) গাছা থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তথ্য সূত্রে এ বিষয়টি জানা যায়।
গাছা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহিদ (২২) ও মোঃ তুহিন (২১)। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা নং-১৬, তারিখ ১০/০৫/২০২৬ এর ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শাহাদত হোসেন মাহীম (২০) নামের এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর গাছা থানার মামলা নং-১৭।
এছাড়া ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন রাবুল ইসলাম (২৪) ও জুয়েল (২৪)। গাছা থানার জিআর মামলা নং-৮১ এর আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, তারা জনমনে আতঙ্ক সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গাছা থানা পুলিশ আরও জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০