

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, মোহাম্মদ মাসরান আলম (১৩), পিতা মোহাম্মদ মাসুদ আলম, মাতা মোসাম্মৎ লিজা বেগম, গত ১৭ জুন ২০২৬ তারিখে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ কিশোরের বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ৪৫ কেজি এবং গায়ের রং শ্যামলা।
এ ঘটনায় ২৯ জুন ২০২৬ তারিখে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নিখোঁজ কিশোরের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৯৭২-৩০৮৫১২
পরিবারের আশা, সবার সহযোগিতায় দ্রুত নিখোঁজ কিশোরকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া সম্ভব হবে।
মন্তব্য করুন