তানজিল মাহমুদ গাজীপুর
২৮ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

ভোলা জেলার ৫ নম্বর চর কলাতলী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী স্বপন বেপারীকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ বিকেলে অনুষ্ঠিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, স্বপন বেপারীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয়েছে।

বক্তাদের অভিযোগ, অভিযানের সময় স্বপন বেপারীর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তাদের দাবি, অন্য স্থান থেকে অস্ত্র এনে তাকে মারধর ও শারীরিক নির্যাতনের মাধ্যমে ওই অস্ত্র নিজের বলে স্বীকার করতে বাধ্য করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, স্বপন বেপারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে তাদের দাবি। এ ধরনের ঘটনাকে তারা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা স্বপন বেপারীর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার, তার গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০