অনলাইন ডেস্ক
৮ জুন ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজিব আহমেদ শাহিনের

গাজীপুর প্রতিনিধি:
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন গাছা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সজিব আহমেদ শাহিন।

প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বৃহত্তর ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলেও এখনও কিছু এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি। এসব অবহেলিত এলাকার উন্নয়ন নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা লক্ষাধিক শ্রমিক বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত রয়েছেন। এসব শ্রমজীবী মানুষের নিরাপত্তা, অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি তার অগ্রাধিকার তালিকায় থাকবে।

মো. সজিব আহমেদ শাহিন আরও বলেন, “৩৫ নম্বর ওয়ার্ডে অনেক যোগ্য ব্যক্তি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাররা যাকে যোগ্য মনে করবেন, তিনিই নির্বাচিত হবেন। আমি জনগণের রায়কে সর্বোচ্চ সম্মান করি।”

তিনি জানান, নির্বাচনী প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভক্তির রাজনীতি নয়, বরং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তোলাই তার লক্ষ্য। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এদিকে প্রার্থিতা ঘোষণার পর ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, নির্বাচনের সময় প্রার্থীদের উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচিই ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০