মোঃ রেজাউল করিম রাজিব, টঙ্গী গাজীপুর
২৯ জুন ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিশুশ্রম নির্মূল, শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা।

জেলা প্রশাসন, গাজীপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ, গাজীপুর)-এর যৌথ উদ্যোগে ২৯ জুন ২০২৬, সকাল ১০টায় ডাইফ, গাজীপুরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ও নারী অধিকারকর্মী ও আলোকচিত্রী তাসলিমা আখতার, বিজিএমইএ এর সহকারী সচিব মোঃ কাউসার রাশেদ, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রকৌশলী মো: রাকিবুল হাসান, সহকারী মহাপরিদর্শক মো: রবিউল ইসলাম বাঁধন।

সভায় সভাপতি ও বিশেষ অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশীষ নকলেক, ওয়াল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার মিল্টন সরকার, শিল্প সম্পর্কিত মিলনায়তানের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, তাসলিমা আক্তার, মোসাঃ ফারজানা হোসাইন, পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন, মোঃ মেজবাহুর রহমান, আজিজুল রহমান, এজিএস ইন্টারন্যাশনাল এডমিন কেএম জাহিদুর ইসলাম এবং মো: রাকিবুল হাসান। সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী মহাপরিদর্শক জনাব তাসলিমা রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক শৈশবকে বাধাগ্রস্ত করে। বক্তারা উল্লেখ করেন, ১৪ বছরের নিচে কোনো শিশুকে কাজে নিয়োগ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া ১৮ বছরের নিচের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করাও আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। শিশুশ্রম বন্ধে সরকার, নিয়োগকর্তা, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

“Red Card to Child Labour: Fair Play for Children, Decent Work for Adults”—এই বৈশ্বিক স্লোগানকে সামনে রেখে বক্তারা শিশুশ্রম নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়মুখী করার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, শিক্ষাঙ্গনে। প্রয়োজনে শ্রম কল সেন্টার ১৬৩৫৭ এবং জাতীয় শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

ওয়াল্ড ভিশন বাংলাদেশ, আইএলও এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১০

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১১

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৩

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৪

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৫

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৬

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৭

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৮

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

১৯

শেরপুরে Blood To Save Life-এর নতুন কমিটি অনুমোদন সভাপতি সাইদিক হাসান হৃদয় ও সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া

২০