
শেরপুরের সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন Blood To Save Life (জীবন বাঁচাতে রক্ত)-এর আগামী দুই বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সাইদিক হাসান হৃদয় সভাপতি এবং মো. রকেল মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সমাজসেবা, শিক্ষা, ক্রীড়া, ধর্মবিষয়ক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৪৩ জনকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি জানান, Blood To Save Life-এর মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম জোরদার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
এছাড়াও আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন