মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় উঠান বৈঠকে বিএনপির পক্ষে আওয়ামী লীগের প্রকাশ্য সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর প্রকাশ্য উপস্থিতি ও সমর্থন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খানের বাসভবনে পৌর বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।

বৈঠকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা জানান, সাবেক হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশনায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন।

সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে সমাধানে কাজ করব। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকির আওতায় আনা হবে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে নাদিরা আক্তারকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিপুলসংখ্যক নারী সমর্থক, তৃতীয় লিঙ্গের সমার্থক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি-লুটপাটের অভিযোগ, ওসিসহ পুলিশের ৪ কর্মকর্তার নামে মামলা

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ কারাবন্দীর মুক্তির দাবি

কামাল উদ্দিনের পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রুবেল খান

সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুরের বিএনপি নেতা কামাল উদ্দিন

গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাজীপুরের গাছা বিএনপি নেতা কামাল এর নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি

ত্রিশালে জনবান্ধব ওসি ফিরোজকে সরিয়ে ফের ওসি মনসুরের আগমনে এলাকায় সমালোচনার ঝড়!

১০

খাল খনন হলেই ফিরবে মাছ, বদলাবে শিবচরের জেলেদের ভাগ্য

১১

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাউল শিল্পী শাহীন দেওয়ান ।

১২

মানবপাচার ধর্ষণ ও ভয়ঙ্কর প্রতারণার চক্রের হাত থেকে বেরিয়েই ন্যায় বিচারের দাবী ফারজানার।

১৩

শিবচরে ৪৯ লাখ টাকায় যুবককে লিবিয়ায় বিক্রি- প্রতারক চক্রের ১ সদস্য গ্রেপ্তার

১৪

গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

১৫

গাজীপুরের গাছায় ৭০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গৌতম গ্রেপ্তার

১৬

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৭

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে হিরো আলম  

১৮

গাজীপুরে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দিলেন আকবর হোসেন ফারুক । চালাচ্ছেন নির্বাচনী প্রচারণ।

১৯

গাজীপুরে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দিলেন আকবর হোসেন ফারুক । চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা

২০