অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দান করতে গিয়ে গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় জাল টাকা দান করে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার, সদর থানার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। তিনি বর্তমানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া মসজিদে দান করার উদ্দেশ্যে দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি পরীক্ষা করে জাল বলে ধারণা করেন। পরে আরও কয়েকজন মুসল্লি নোট যাচাই করে সেগুলো জাল বলে নিশ্চিত হন। তখন উপস্থিত মুসল্লিরা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হানিফ মিয়াকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত হানিফ মিয়ার হেফাজত থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগ ও বিএনপি মধ্যে তুমল সংঘর্ষ, বহু হতাহত

কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিনের ব্যতিক্রমী উদ্যোগে এলাকাবাসীর প্রশংসা

দান করতে গিয়ে গ্রেফতার

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূর ওরফে বুড়ি আটক

একাধিক মামলার আসামি রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ভুক্তভোগী পরিবারের

ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে দুই সন্দেহভাজন আটক, ৫৪ ধারায় আরও একজন গ্রেফতার

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০ পিস ইয়াবাসহ ১ জন ও প্রসিকিউশনের ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুরের গাছা থানা যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

১০

বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১১

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল, ছাত্রদল নেতা অমি বহিষ্কার

১২

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ জনসহ মোট ৫ আসামি গ্রেপ্তার

১৩

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

১৪

সুইস পাসপোর্টধারী ‘গ্লোবেট্রোটার’ থেকে শিবচরের খতিব: রহস্যময় উত্থান, বিতর্কিত প্রস্থান

১৫

গ্রেপ্তার-অভিযানেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ, গাজীপুরে বাড়ছে ঝটিকা মিছিল।

১৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

১৭

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

১৮

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক জুয়েল মোল্লা, আদালতে প্রেরণ

১৯

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

২০