অনলাইন ডেস্ক
১৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল, ছাত্রদল নেতা অমি বহিষ্কার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল: গাজীপুর মহানগর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি অমি বহিষ্কার, থানায় চাঁদাবাজির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রায়হান সিকদার অমিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এদিকে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, অপহরণ ও মারধরের অভিযোগও দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মাজহারুল ইসলাম সম্প্রতি টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, রায়হান সিকদার অমি ও তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন।

লিখিত অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। গত ২৩ ডিসেম্বর ২০২৫ রাতে তাকে তার অফিস থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে একটি বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত অমি বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ নিয়েছেন এবং মোট প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করেছেন। পরবর্তীতে আরও অর্থ দাবি করে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা এলাকায় নিজেদের প্রভাব খাটিয়ে চলাফেরা করেন এবং চাঁদা না দিলে ব্যবসা ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষতি হতে পারে বলে হুমকি দেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এদিকে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে রায়হান সিকদার অমিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রায়হান সিকদার অমির বক্তব্য পাওয়া যায়নি। তার মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী কলেজ গেট এলাকায় দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৫৮ লাখ টাকা ও ১০,৫০০ ইয়াবা

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ভাইরাল, ছাত্রদল নেতা অমি বহিষ্কার

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ জনসহ মোট ৫ আসামি গ্রেপ্তার

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সুইস পাসপোর্টধারী ‘গ্লোবেট্রোটার’ থেকে শিবচরের খতিব: রহস্যময় উত্থান, বিতর্কিত প্রস্থান

গ্রেপ্তার-অভিযানেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ, গাজীপুরে বাড়ছে ঝটিকা মিছিল।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

গাজীপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক জুয়েল মোল্লা, আদালতে প্রেরণ

সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ গাছা থানা বিএনপি, দল ও রাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার

১০

গাজীপুর সিটি নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা সজীব আহমেদ শাহিনের

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর গুজব, পদে বহাল রয়েছে

১২

রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি ।

১৩

গাজীপুর এর গাছা থানায় গাছায় আওয়ামী লীগ নেতা আটক ।

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা কামাল উদ্দিন

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় এমপি রনি’কে অভিনন্দন

১৬

টঙ্গীতে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

১৭

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

১৮

অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

১৯

ইসলামী ব্যাংকের প্রকল্প থেকে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণের অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

২০