তানজিল মাহমুদ গাজীপুর
১৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার-অভিযানেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ, গাজীপুরে বাড়ছে ঝটিকা মিছিল।

Screenshot

মামলার হুলিয়া, গ্রেপ্তার ও কারাবাসের শঙ্কা—কোনো কিছুই যেন থামাতে পারছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর তৎপরতা। সময় যত গড়াচ্ছে, ততই দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শিল্পনগরী গাজীপুর, যেখানে একের পর এক ঝটিকা মিছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাস ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে দ্রুত স্থান ত্যাগ করছেন। কখনও ২০-৩০ জন, আবার কখনও শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এসব মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে মিছিলকারীরা অল্প সময়ের মধ্যে স্থান ত্যাগ করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান ও গ্রেপ্তারের পরও এসব কর্মসূচি বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে। বিভিন্ন সময়ে কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হলেও ঝটিকা মিছিলের সংখ্যা কমেনি বলে দাবি স্থানীয়দের।

ঈদুল আজহার পর থেকে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক নেটওয়ার্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সমন্বয়ের কারণে দ্রুত জড়ো হয়ে কর্মসূচি পালন করতে সক্ষম হচ্ছেন নেতাকর্মীরা।

শুধু গাজীপুর নয়, চট্টগ্রামেও সম্প্রতি একাধিক ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নগরের কুয়াইশ-অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলটি কুয়াইশ এলাকা থেকে শুরু হয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

এর আগে সোমবার সকালে নগরের সানমার ওশান সিটি শপিং কমপ্লেক্সের সামনে ‘ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ/ছাত্র সংসদ’-এর ব্যানারে শতাধিক নেতাকর্মীর একটি মিছিল অনুষ্ঠিত হয়। একই দিন আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, “নিষিদ্ধ সংগঠনকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। মাঠপর্যায়ে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে। এখন থেকে তারা সবসময় সতর্ক থাকবে।”

অন্যদিকে, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, “মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

এসব ঘটনার পর চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে সংশ্লিষ্টদের দাবি, অন্তর্বর্তী সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর থেকে চট্টগ্রাম নগর ও উপজেলাগুলোতে শতাধিক ঝটিকা মিছিল হয়েছে। একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে গাজীপুরেও, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযানের মধ্যেও সংগঠনগুলোর কার্যক্রম পুরোপুরি থামানো যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে নতুন সরকারের আমলে এসব সিদ্ধান্তের আইনি বৈধতা দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, গ্রেপ্তার ও আইনগত চাপ সত্ত্বেও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক ঝটিকা মিছিল প্রমাণ করছে যে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক এখনও পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েনি। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল আটক ২

শিবচরে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন-কমিটিতে শিবচরের দুই নেতা দুর্জয়-রোমান

নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

গাজীপুরের বোর্ডবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

গাজীপুর গাছা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ কামাল উদ্দিন

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুটের স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ত্র-গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা গ্রেপ্তার

১০

গাজীপুরের গাছায় জোরপূর্বক ফলের গাছ কাটার অভিযোগ, তদন্তের মাধ্যমে বিচারের দাবি

১১

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি

১২

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

১৩

শিবচরের বাহাদুরপুরে মেধার উৎসব, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

কাউসার আলমের বিরুদ্ধে অপপ্রচার, ভুল সংবাদ প্রকাশে জাতির কণ্ঠের দুঃখ প্রকাশ

১৫

আ.লীগ সভাপতি ছেলের ভয়ে গৃহবন্দী বৃদ্ধ বাবা- অভিযোগ হামলা, মারধর, ঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৬

গাজীপুরে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

১৭

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

১৮

নেপালের রাতের আবহে অপু বিশ্বাস, প্রকাশ করলেন ছবি

১৯

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

২০