মোঃ রিয়াজ রহমান মাদারীপুর শিবচর
২৮ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, ৪৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর উপজেলায় আজ রবিবার (২৮ জুন) শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৬ হাজার ১৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহ্জাবীন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইব্রাহিম হোসেন, এমওডিসি ডা. তারিকুল ইসলাম, উপজেলা ইপিআই কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহ্জাবীন বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।”

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫৩০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪০ হাজার ৬২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট লক্ষ্যমাত্রা ৪৬ হাজার ১৫৭ জন।

এ লক্ষ্যে শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ৪৩২টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০