অনলাইন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাপোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলাপোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়। সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদপ্তর।

বাংলাপোস্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি’, বলেন সম্পাদক মাসউদুল হক।নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলাপোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ। আছে বিশেষ প্রতিবেদন, বিনোদন, খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতিসহ নানা আয়োজন। সংবাদের পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা পোস্ট।

দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলাপোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধা মহল দিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয়, এখন ধীরে ধীরে আস্থার শক্ত ভিতের ওপর দাঁড়াচ্ছে পোর্টালটি।
বাংলাপোস্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিজ লিমিটেড (এমপিএল)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০