অনলাইন ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে আটক করা যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গাছা থানা পুলিশের বিরুদ্ধে। মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক ও মেয়েটিকে উদ্ধার করা হলেও পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার গাছা থানার এসআই মিজানুর রহমান মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং ভেলমন্ট গার্মেন্টস সুপারভাইজার মাহবুব আলম (২৩) নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।থানায় নেওয়ার পর মাহবুব আলম দাবি করেন, তিনি ও একই গার্মেন্টস কর্মরত ওই তরুণী গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড এলাকার একটি কাজী অফিসে বিয়ে করেছেন। বিষয়টি যাচাই করতে এসআই মিজানুর রহমান সংশ্লিষ্ট কাজী ইদ্রিস আলীকে বিয়ের রেজিস্ট্রেশনের ভলিউম বইসহ থানায় উপস্থিত হতে বলেন।

এ বিষয়ে কাজী ইদ্রিস আলী জানান, বিয়ের সময় কনের পক্ষ থেকে যে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছিল, সেটি পরে ভুয়া ও অফলাইনে সম্পাদিত (এডিট করা) বলে জানা যায়। তিনি বলেন, জন্মনিবন্ধনটি অফলাইন হওয়ায় তাৎক্ষণিক যাচাই করার সুযোগ আমার ছিল না। কনে জানিয়েছিল তার বয়স ১৯ বছর এবং অভিভাবক দেশের বাড়িতে থাকায় স্বজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করতে অনুরোধ করে। পরে এসআই মিজানুর রহমানের মাধ্যমে জানতে পারি, মেয়ের বয়স ১৫ বছর আর ছেলের আগেই স্ত্রী ও সন্তান রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে থানা থেকে আমাকে ফোন করে তালাক কার্যক্রম সম্পন্ন করতে বলা হলে আমি তা করেছি।

আটক মাহবুব আলম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাকতা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। নাম প্রকাশ না করার শর্তে ছেলেপক্ষের এক মধ্যস্থতাকারী বলেন, “আমাদের সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে। বুঝেন-ই-তো ভাই, অভিযোগ তদন্ত করতে ও খরচ দিতে হয়। সবকিছু ম্যানেজ করেই বিষয়টির মীমাংসা হয়েছে।” তিনি সাংবাদিককে ‘মিষ্টি খাওয়ার’ জন্য সম্মানী দেওয়ারও প্রস্তাব দেন।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, “মেয়ের পরিবার কোনো মামলা করতে রাজি হয়নি। মেয়েটি অবিবাহিত হওয়ায় তাকে ভবিষ্যতে বিয়ে-শাদী দিতে হবে, তার বাবার অনুরোধে উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে। লিখিত অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে ছেলেকে তার অভিভাবকের কাছে এবং মেয়েকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিসহ তিন থানার ওসি প্রত্যাহারের দাবি এনসিপির

নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানার বিরুদ্ধে

টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকার পুরস্কার ঘোষণা

নিবন্ধন পেল বাংলাপোস্ট

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

৩৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী হাজী শাকিল হোসেন জয়

তাবিজ-তদবিরের প্রলোভনে ডেকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার

১০

আমি আপনার অনেক আগেই ঢাকায় ছাত্রদল করেছি’— বক্তব্য ঘিরে আলোচনায় কুমিল্লার পুলিশ সুপার

১১

টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

১২

টঙ্গীতে ২১.৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রনি

১৪

গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শন ও বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

১৫

ইসরায়েল ইস্যুতে দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা শিবচরের যুবকের

১৬

গাজীপুরে দুদক মামলায় চাকরিচ্যুত কর পরিদর্শক আবু হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ

১৭

হারানো বিজ্ঞপ্তি: গাজীপুরে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

১৮

টঙ্গী বিসিকে অস্ত্রের মহড়া ও ঝুট ব্যবসা দখলের অভিযোগ: যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১৯

শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা: চাচি-ভাতিজির মৃত্যু

২০